৬ মে ২০২৬

পুতিনের শর্ত মেনে জেলনস্কিকে যুদ্ধ শেষ করতে বললেন ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৫:০৮ এএম
পুতিনের শর্ত মেনে জেলনস্কিকে যুদ্ধ শেষ করতে বললেন ট্রাম্প

বাংলাপ্রেস ডেস্ক:   ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুদ্ধ শেষ করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শর্ত মেনে নিতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন মতে, জেলেনস্কির সঙ্গে বৈঠকটি একাধিকবার ‘চিৎকার-চেঁচামেচিতে’ পরিণত হয়েছিল, যেখানে ট্রাম্প সতর্ক করেন যে, আপস করতে অস্বীকৃতি জানালে ইউক্রেনকে ‘ধ্বংস’ করে দেবে রাশিয়া।

প্রতিবেদন অনুসারে, আলোচনার সাথে সম্পৃক্ত কর্মকর্তারা বলেছেন যে ট্রাম্প বারবার পুতিনের বক্তব্যের কথা তুলে ধরেছেন এবং জেলেনস্কিকে দোনবাস অঞ্চল মস্কোর কাছে ‘সমর্পণ’ করার জন্য চাপ দিয়েছেন।

ইউরোপীয় একজন কর্মকর্তার বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, ট্রাম্প জেলেনস্কিকে বলেছেন যে পুতিন এই সংঘাতকে ‘যুদ্ধ নয়, একটি বিশেষ অভিযান’ বলে বর্ণনা করেছেন। 

ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টকে আরও বলেন, তিনি ‘যুদ্ধে হেরে যাচ্ছেন’ এবং ‘পুতিন যদি চায়, তাহলে তিনি তোমাদের ধ্বংস করে দেবে’।

বৈঠকের এক পর্যায়ে, বারবার দেখার কথা উল্লেখ করে ট্রাম্প ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের মানচিত্রগুলো একপাশে সরিয়ে রাখেন বলেও অভিযোগ করা হয়েছে।

চলমান সংঘাত নিয়ে হতাশা প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘এই রেড লাইন, আমি জানিও না এটি কোথায়। আমি কখনও সেখানে যাইনি।’

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি