৬ মে ২০২৬

পুতিনের সঙ্গে বৈঠক করে ‘সময় নষ্ট’ করতে চান না ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৫:৫৯ এএম
পুতিনের সঙ্গে বৈঠক করে ‘সময় নষ্ট’ করতে চান না ট্রাম্প

বাংলাপ্রেস ডেস্ক:   গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, দুই সপ্তাহের মধ্যে বুদাপেস্টে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। তবে বোল পাল্টেছেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে তিনি সময় নষ্ট করতে চান না।

স্থানীয় সময় মঙ্গলবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকটি স্থগিতের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। এরপর ট্রাম্প এক বক্তব্যে ইঙ্গিত দেন, আলোচনার পথে একটি বড় বাধা হলো লড়াই বন্ধে রাশিয়ার অস্বীকৃতি।

সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে ফোনালাপের পর এই সিদ্ধান্ত আসে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, নিকট ভবিষ্যতেও ট্রাম্প-পুতিন বৈঠকের পরিকল্পনা নেই।

বৈঠক ইস্যুতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি কোনো নিরর্থক বৈঠক চাই না। সময় নষ্ট করতে চাই না। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’

ট্রাম্পের এই দ্বিধা ইউরোপীয় নেতাদের জন্য স্বস্তির কারণ হতে পারে। কারণ তারা অনেক আগেই পুতিনের বিরুদ্ধে কূটনীতির নামে সময়ক্ষেপণ করে যুদ্ধক্ষেত্রে অগ্রগতি অর্জনের চেষ্টা করার অভিযোগ এনেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী, ফরাসি প্রেসিডেন্ট এবং জার্মান চ্যান্সেলরসহ ইউরোপীয় নেতারা স্পষ্ট করে বলেছেন, তারা এমন কোনো চুক্তির বিরোধিতা করেন যেখানে ইউক্রেন রুশ দখলকৃত ভূখণ্ডের বিনিময়ে শান্তির জন্য চাপের মুখে পড়ে। যা ট্রাম্প সম্প্রতি প্রস্তাব করেছেন।

তারা একসঙ্গে মিলে ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টায় অর্থ সহায়তা দিতে রাশিয়ার জব্দ করা বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ ব্যবহার করার পরিকল্পনাও এগিয়ে নিচ্ছেন। যদিও এই পদক্ষেপের আইনগত বৈধতা ও পরিণতি নিয়ে কিছু উদ্বেগ রয়েছে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি