৫ মে ২০২৬

পুতিনের লাইভ ভাষণে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব সাংবাদিকের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৯ এএম
পুতিনের লাইভ ভাষণে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব সাংবাদিকের

বাংলাপ্রেস ডেস্ক:   রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বার্ষিক লাইভ টেলিভিশন ভাষণ চলাকালে ঘটে গেল এক অভাবনীয় ও রোমান্টিক ঘটনা। ইউক্রেন যুদ্ধ আর বিশ্ব রাজনীতি নিয়ে উত্তপ্ত আলোচনার মাঝেই সরাসরি সম্প্রচারে নিজের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন এক রুশ সাংবাদিক। 

‘পুতিনস টিভি ম্যারাথন’ নামে পরিচিত এই অনুষ্ঠানে এমন নাটকীয় ঘটনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার তুঙ্গে।

সংবাদ সম্মেলন চলাকালে স্থানীয় সাংবাদিক কিরিল বাজানভ লাল রঙের বো-টাই পরে হাতে একটি পোস্টার নিয়ে দাঁড়িয়ে পড়েন। সেই পোস্টারে বড় বড় অক্ষরে লেখা ছিল— ‘আমি বিয়ে করতে চাই’। বিষয়টি খোদ প্রেসিডেন্টের নজরে এলে পুতিন নিজেই তাকে কথা বলার সুযোগ দেন। সবাই ভেবেছিলেন তিনি হয়তো জনগুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন করবেন, কিন্তু বাজানভ মাইক্রোফোন হাতে নিয়ে সবাইকে চমকে দেন। 

বাজানভ সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, তার বান্ধবী ওলেচকাও এই অনুষ্ঠানটি টেলিভিশনে দেখছেন। এরপর আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘ওলেচকা, তুমি কি আমাকে বিয়ে করবে?’ মুহূর্তেই পুরো সম্মেলন কক্ষ সাংবাদিকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে। তবে মজার ব্যাপার হলো, প্রস্তাব দেওয়ার পর বাজানভ আবার পেশাদার সাংবাদিকের ভূমিকায় ফিরে যান এবং রাশিয়ায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে পুতিনকে প্রশ্ন করেন।

প্রেমিকার উত্তর পেতে বাজানভকে প্রায় এক ঘণ্টার বেশি সময় উৎকণ্ঠায় কাটাতে হয়। পরে অনুষ্ঠানের সঞ্চালকেরা নিশ্চিত করেন যে, ওলেচকা প্রস্তাবে সম্মতি দিয়েছেন। এই খবর শোনার পর পুতিন মজা করে বলেন, নতুন দম্পতির বিয়ের খরচ জোগাতে একটি তহবিল গঠন করা যেতে পারে। যদিও বাজানভ পুতিনকে বিয়ের দাওয়াত দিয়েছিলেন, তবে প্রেসিডেন্ট তাতে সরাসরি সাড়া না দিলেও নবদম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি