৭ মে ২০২৬

পুরান ঢাকায় ভবন ধসে নিখোঁজ ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পুরান ঢাকায় ভবন ধসে নিখোঁজ ২

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর সদরঘাটের পাটুয়াটুলীতে তিনতলা একটি পুরনো ভবনের একাংশ ধসে দুইজন নিখোঁজ হয়েছেন। স্থানীয়রা জানায় ভবনের ভেতরে বাবা ও ছেলে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

আজ বুধবার বেলা দেড়টার দিকে এই ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস মনে করছে ধসের ঘটনা ঘটেছে আগের রাতেই। ভবনটি এতটাই ঝুঁকিপূর্ণ যে সেখানে উদ্ধার কাজও অনিরাপদ হয়ে পড়েছে। ফায়ার সার্ভিস ভারী যন্ত্রপাতি নিয়ে কাজ করছে।

যে পাশটি ধসে পড়েছে সেখানে সদরঘাটের ফল ব্যবসায়ী জাহেদ আলী ও তার ছেলে থাকতেন। মঙ্গলবার রাতে ফলের দোকান বন্ধ করার পর থেকে জাহেদ আলীর মোবাইল ফোন বন্ধ রয়েছে।

ফায়ার সার্ভিস বলছে, উদ্ধারের সময় আরেকটি দেয়াল ধসে পড়ে। ভবনটির আশপাশে কোন জায়গা নেই এবং ভবনে যাওয়ার রাস্তাও খুবই সরু। ফলে উদ্ধার চালাতে বেগ পেতে হচ্ছে। ভবনের নিচে কেউ আটকা পড়েছে কিনা সেটার সন্ধানে তারা কাজ করছে।

জানাযায় ভবনটি ব্রিটিশ আমলে তৈরি করা হয়। ভবনটির ছাদ নির্মাণ করা হয়েছে চুন, মাটি ও সুরকি দিয়ে। স্থাপনাটি নির্মাণে কোনো রড ব্যবহার করা হয়নি। টানা বৃষ্টিতে ভবনটি ধসে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, আমরা ঝুঁকির মধ্যেও উদ্ধার অভিযান চালাচ্ছি। একটা আলমারি ছিল, সেটা উদ্ধারের সময় উপর থেকে পড়েছে। সেটা সরানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এখনও নিশ্চিত না এখানে কেউ চাপা পড়েছে কিনা। তবে লোক মুখে শুনেছি দুইজন নিখোঁজ আছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি