৬ মে ২০২৬

পুরান ঢাকায় রাসায়নিক গুদাম থাকতে দেওয়া যাবে না : প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পুরান ঢাকায় রাসায়নিক গুদাম থাকতে দেওয়া যাবে না : প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক: পুরান ঢাকা ও রাজধানীর অন্যান্য আবাসিক এলাকায় দাহ্য পদার্থের গুদাম অপসারণে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্প্রতি চকবাজার অগ্নিকাণ্ডে ৭১ জন নিহতের ঘটনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ ধরনের দাহ্য পদার্থ এখানে থাকতে দেওয়া যাবে না। আমরা তাদের (ব্যবসায়ী) জন্য একটি পৃথক জায়গা খুঁজছি। আমরা তাদের ব্যবসা নষ্ট করতে চাই না। কিন্তু আবাসিক এলাকায় কোনো রাসায়নিক গুদাম থাকার অনুমতি পাবে না।’

বৃহস্পতিবার রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র, ডিএনসিসি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ডিএসসিসি মেয়র সাঈদ খোকনকে নির্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘পুরান ঢাকায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা খুবই দুঃখজনক। ব্যবসায়ীরা (দাহ্য পণ্যের) এখানে তাদের শোরুম রাখতে এবং পণ্য বিক্রি করতে পারেন। কিন্তু আমরা তাদের জন্য একটি সম্পূর্ণ পৃথক জায়গার ব্যবস্থা করব, যেখানে দাহ্য পদার্থ নিরাপদ থাকবে।’

২০১০ সালের নিমতলীর অগ্নিকাণ্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘চকবাজার ও নিমতলী এলাকায় দুটি অগ্নিকাণ্ডে অনেক মানুষ প্রাণ হারিয়েছে।’

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি