৬ মে ২০২৬

পুঁজিবাজারে কমেছে সূচক ও লেনদেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পুঁজিবাজারে কমেছে সূচক ও লেনদেন

বাংলাপ্রেস দপ্তর: সূচক ও লেনদেন কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ২১৩টির, আর ২৭টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট কমে নেমে আসে ৫ হাজার ৯০৪ পয়েন্টে।

দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ১ হাজার ৯ কোটি ৫৪ লাখ টাকা। সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১৭০টির, আর ২২টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৩৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি