৬ মে ২০২৬

পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া শিশু ফিরে পেলো বাবা-মা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া শিশু ফিরে পেলো বাবা-মা
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার থানা পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া শিশু কাজল ফিরে পেলো তার বাবা ও মাকে। ডোমার থানার সাধারণ ডায়রী সুত্রে জানা যায়, নীলফামারী সদর থানার ইটাখোলা ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের ফিরোজুল ইসলামের ছেলে কাজল (০৯) গত ৮ এপ্রিল সকাল ১০টায় নিজ এলাকা থেকে হারিয়ে যায়। গত ১০ এপ্রিল দুপুরে শিশুটি ডোমার প্রশিকার মোড় এলাকায় কাঁদতে থাকে। শিশুটি তার বাবা মার নাম ঠিকানা ঠিকমতো বলতে পারে না। এ সময় ডোমার থানার এসআই ছাইফুল ইসলাম শিশুটিকে উদ্ধার করে অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের কাছে হস্তান্তর করেন। তিনি তাৎক্ষনিক ভাবে ডোমার থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধি সার্ভিস ডেস্কেরে এসআই শাহানাজ পারভীন ও এএসআই জেসমিন আক্তারকে দায়ীত্ব দিলে তারা সারা বাংলাদেশের সকল থানায় মিশুটির ছবিসহ বার্তা প্রেরণ করেন। সেই মোতাবেক নীলফামারী সদর থানার মাধ্যমে শিশুটির বাবা ও মা সংবাদ পেয়ে ১০ এপ্রিল দুপুরে ডোমার থানায় উপস্থিত হয়ে তাদের সন্তানকে সনাক্ত করে। ডোমার থানার জিডি নং- ৩৬০ মূলে অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান উদ্ধারকৃত মিশু কাজলকে তার পিতা ফিরোজুল ইসলাম ও মাতা কাজলি বেগমের হাতে তুলেদেন। শিশুটি তার বাবা মাকে ফিরে পেয়ে আনন্দে আতœহারা হয়ে পড়ে। নিখোঁজ সন্তানকে ফিরে পেয়ে ডোমার থানা পুলিশের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন শিশুটির পরিবার।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি