৮ মে ২০২৬

পুলিশের কল্যাণে মানুষ শান্তিতে বসবাস করছে : আইজিপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পুলিশের কল্যাণে মানুষ শান্তিতে বসবাস করছে : আইজিপি

হাসান ভূঁইয়া, সাভার থেকে : পুলিশের কল্যাণে দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করছেন। তারা অত্যন্ত দক্ষতার সাথে জনগণের জানমালের নিরাপত্তা দিয়ে আসছে বলে জান‌িয়েছেন পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারি।

শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে সাভারের হেমায়েতপুরের জোরপুল এলাকার লাজপল্লীতে 'বিজয় উৎসবে' যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশকে আরো আধুনিকায়ন ও শক্তিশালী করার লক্ষ্যে এই বাহিনীর লোকবল বৃদ্ধি করা হচ্ছে। সেই সাথে তাদের সক্ষমতা ও মানুষিকতা পরিবর্তনে যাবতীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি আরো বলেন, পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখেছে। এই বাহিনী জঙ্গি ও সন্ত্রাস দমনে ব্যাপক সাফল্য অর্জন করেছে। মাদক নিয়ন্ত্রণে পুলিশ দিন-রাত কাজ করে চলেছেন।

যশোর জেলা কল্যাণ সমিতির উদ্যোগে বিজয় উৎসবে উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদুল হকসহ যশোর জেলা কল্যাণ সমিতির উর্ধ্বতন কর্মকর্তারা ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি