১০ মে ২০২৬

পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি
  বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এতে পাঁচজন অতিরিক্ত ডিআইজি, ১৮ জন পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৯ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে নতুন দায়িত্ব দেওয়া হয়। আজ মঙ্গলবার (২৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা এ বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুবুর রহমান প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন। এতে বলা হয়, ১২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আনিছুর রহমানকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দায়িত্বে, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোছা. ফরিদা ইয়াসমিনকে ডিএমপিতে এবং এপিবিএন সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে চট্টগ্রাম আরআরএফের কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে। এছাড়া খো. ফরিদুল ইসলামকে ডিএমপি থেকে র‍্যাব (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন)-এ বদলির আদেশ বাতিল করা হয়েছে। এর আগে, বাংলাদেশ পুলিশের ২০ জন অতিরিক্ত ডিআইজি ও ৩১ জন পুলিশ সুপারসহ ৫৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি