৮ মে ২০২৬

পুলিশ পেটানোর অভিযোগে নবনির্বাচিত কাউন্সিলর গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পুলিশ পেটানোর অভিযোগে নবনির্বাচিত কাউন্সিলর গ্রেফতার

বাংলাপ্রেস ডেস্ক: পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক কর্মকর্তাকে পেটানোর অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শাখাওয়াত হোসেন শওকতকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, সোমবার রাতে রামপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার খিলগাঁও থানায় ওই কাউন্সিলরের বিরুদ্ধে একটি মামলা করেন এসবির ওই কর্মকর্তা (মামলা নম্বর ৭)।

মামলার এজাহারে জানা গেছে, সোমবার পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক পরিদর্শককে (ইন্সপেক্টর) মারধর করেন শাখাওয়াত হোসেন শওকত। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় খিলগাঁও থানায় দায়ের করা মামলায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার হাসান চৌধুরী জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, গ্রেপ্তার শাখাওয়াত হোসেন আওয়ামী লীগ সমর্থিত নবনির্বাচিত কাউন্সিলর এবং ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি