৪ মে ২০২৬

পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ‘হামার কুড়িগ্রাম ফটোগ্রাফি’ পুরস্কার বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ‘হামার কুড়িগ্রাম ফটোগ্রাফি’ পুরস্কার বিতরণ

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে সংবাদদাতা: আজ যুদ্ধ জয়ের দিন, আজ লাল সবুজের দিন। বিজয় দিবসে আনন্দঘন পরিবেশে দুই জন্মের পুলিশ সদস্যরা লাল সবুজ রং এর চাদর গায়ে চড়িয়ে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম’র প্রচেষ্ঠায় মিলিত হলেন ১৬ ডিসেম্বর বিজয় দিবসে।

জেলা পুলিশ কুড়িগ্রামের উদ্যোগে জেলার পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুলিশ প্রশাসনের স্বাধীনতা যুদ্ধে স্মৃতিচারনমুলক আলোচনা অনুষ্ঠান করেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম। জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ, মহান শহীদদের স্মরনে এক মিনিট নীরবতা অত:পর মুক্তিযোদ্ধা ও অতিথিদের গায়ে লাল সবুজের চাদর গায়ে পড়িয়ে দেয়া অনুষ্ঠানকে ভিন্নমাত্রা এনে দিয়েছিলো।

স্বাধীনতা যুদ্ধে প্রথম প্রতিরোধ পুলিশের এই প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চিলমারী আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার বীরবিক্রম, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার বীরপ্রতিক, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও মুক্তিযুদ্ধের গবেষক আব্রাহাম লিংকন, মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, কুড়িগ্রাম সরকারী কলেজের উপাধাক্ষ্য মীর্জা নাসির উদ্দীন মন্ডল, প্রেসকাব কুড়িগ্রামের সভাপতি এ্যাড. আহসান হাবীব নীলু প্রমুখ। জেলার প্রাথমিক তালিকায় ১৫২ পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।

এ সময় পিপি আব্রাহাম লিংকন সহ বক্তারা জেলার পুলিশ মুক্তিযোদ্ধাদের বীরকাথা তথ্যসংগ্রহ ও সংরক্ষণ করার আহবান জানালে পুলিশ সুপার সম্মতি জ্ঞাপন করে বলেন, তিনি ইতিমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছেন এবং তারই ধারাবাহিকতায় পুলিশ মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান হাতে নেয়া হয়েছে, পুলিশ মুক্তিযোদ্ধাদের আপনাদের জমানো কথাগুলো, স্মৃতিগুলোকে এক জায়গায় নিয়ে আসার উদ্দেশ্যকে সামনে রেখে। তিনি উপস্থিত বীর মুক্তিযোদ্ধা (পুলিশ) দের কাছে জানতে চান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তাদের কোন স্মৃতি চিহ্ন বা স্মৃতিকথা রয়েছে কিনা? বেশকজন হাত তুলেন, পুলিশ সুপার আশ্বস্ত করেন সংরক্ষণ করার ব্যবস্থা নিবেন।

অনুষ্ঠানে ‘হামার কুড়িগ্রাম ফটোগ্রাফি; প্রতিযোগীতায় উত্তীর্ণ ৩ জনকে পুরস্কার প্রদান করা হয়। ৩য় স্থান অধিকার করেন টিভি ভিশনের ফটোগ্রাফার রাজু আহমেদ, ২য় স্থান অধিকার করেন চিলমারী রেডিও্#৩৯;র কুড়িগ্রাম প্রতিনিধি ভূবন কুমার শীল এবং ১ম স্থান অধিকার করেন উলিপুর উপজেলার সৌখিন ফটোগ্রাফার নাঈম সিদ্দিকী। ১ম পুরস্কার নগদ ১৫ হাজার টাকা, ২য় পুরস্কার নগদ ১০ হাজার টাকা, ৩য় পুরস্কার নগদ ৫ হাজার টাকা। বিজয়ীদের হাতে পুরস্কার হাতে তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম, এসময় তার পাশে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মিনহাজ উল ইসলাম ও প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি