৬ মে ২০২৬

পটুয়াখালী ও বরগুনায় কেন ১৪ দিন বিদ্যুত থাকবে না ! বিস্তারিত পড়ুন !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পটুয়াখালী ও বরগুনায় কেন ১৪ দিন বিদ্যুত থাকবে না ! বিস্তারিত পড়ুন !

বাংলাপ্রেস ডেস্ক : পটুয়াখালী ও বরগুনার কিছু এলাকায় টানা ১৪ দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আগামীকাল ১৮ জানুয়ারি (শুক্রবার) থেকে ৩১ জানুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত প্রতিদিন সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো-পটুয়াখালী জেলার সব উপজেলা এবং বরগুনার আমতলী, তালতলী, বেতাগী উপজেলা।

বরিশাল-পটুয়াখালীতে এক লাখ ৩২ হাজার ভোল্টের (১৩২ কেভি) বিদ্যুৎ সঞ্চালন লাইনের কন্ডাক্টর পরিবর্তন ও সক্ষমতা বৃদ্ধি কাজের জন্য এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী আবদুস সালেক খান জানান, ভোলা থেকে আংশিক সরবরাহের মাধ্যমে সরকারি গুরুত্বপূর্ণ কিছু দপ্তরে লাইন সচল রাখা হবে। শহরের কিছু অংশে অস্থায়ীভাবে বিদ্যুৎ রাখার চেষ্টা থাকবে। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি