৭ মে ২০২৬

পথ শিশুদের ঈদ বস্ত্র উপহার দিলেন কক্সবাজারের এস পি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পথ শিশুদের ঈদ বস্ত্র উপহার দিলেন কক্সবাজারের এস পি

জাহেদুল ইসলাম (জাহেদ), কক্সবাজার থেকে : ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত ১৩০ জনের অধিক পথশিশুকে নতুন পোশাক উপহার দিলেন কক্সবাজারের জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

শনিবার দুপুরে জেলা পুলিশের সহযোগিতায় কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বরে স্বপ্নজাল নামক সামাজিক সংঘটন কর্তৃক আয়োজিত ঈদবস্ত্র বিতরণ অনুষ্টানে এসব শিশুদের পোশাক উপহার দেন।পুলিশ সুপার কর্তৃক নতুন পোশাক হাতে পেয়ে আনন্দে আত্মহারা পথশিশুরা।এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন,আমি সুবিধাবঞ্চিত এসব শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এসেছি আর তাথেই আমি সত্যি গর্বিত। এই ধারাবাহিকতা অব্যাহত রেখে তাদের ভবিষ্যত যেন আলোয়-আলোয় ভরে ওঠে এবং ভবিষ্যতে আমরা যেন যার যার অবস্থান থেকে তাদের জন্য স্থায়ী কিছু একটা করতে পারি তা যেন হয় সবারই প্রত্যাশা।

এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন,কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান,কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহীন মোহাম্মদ আবদুর রহমান,কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন,কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খোন্দকার,কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আকতার পাখি, পৌরসভার কাউন্সিলর নাছিমা আকতার বকুল, নোঙর এর নির্বাহী পরিচালক দিদারুল আলম রাশেদ,স্বপ্নজাল এর সভাপতি শাকির আলম প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি