পশ্চিমতীরে ইসরায়েলের হেলিকপ্টার বিধ্বস্ত
বাংলাপ্রেস ডেস্ক: ইসরায়েলের একটি ইয়ানশুফ (ব্ল্যাক হক) সামরিক হেলিকপ্টার অধিকৃত পশ্চিমতীরে বিধ্বস্ত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে এ খবর জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই বলে জানানো হয়েছে।
দেশটির সেনাবাহিনী জানায়, খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি আগেই দক্ষিণ পশ্চিম তীরের এৎজিওন ব্রিগেড এলাকায় খোলা স্থানে অবতরণ করেছিল। পরে সেটি সরিয়ে নেওয়ার সময় হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।
ঘটনার কারণ খতিয়ে দেখতে ইসরায়েলি বিমান বাহিনীর প্রধান টোমার বার একটি সামরিক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
এদিকে গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমতীরে ইসরায়েলি অভিযানে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
স্থানীয় সূত্র অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ১ হাজার ৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত, প্রায় ১১ হাজার আহত এবং ২০ হাজারের বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
১০ দিনে চার নির্বাচনে ধাক্কা খেল ইসরায়েল, মিত্র হারিয়ে বাড়ছে কূটনৈতিক সংকট
ইরানকে হয়তো ধ্বংস করে দিতে হবে, শিগগিরই জানতে পারবেন: ট্রাম্প
ব্যাংক ধসের জেরে ৩০ লাখ গ্রাহকের অর্থ আটকে, পদত্যাগ প্যারাগুয়ের প্রেসিডেন্টের
সঙ্গীত একাডেমি