৪ মে ২০২৬

পশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে কেন্দ্রের আপত্তিকে কটাক্ষ করেছেন মমতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে কেন্দ্রের আপত্তিকে কটাক্ষ করেছেন মমতা

বাংলাপ্রেস অনলাইন: ফেসবুকে লম্বা পোস্ট দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে কেন্দ্রের আপত্তিকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্য বিধানসভায় সর্বসম্মতিক্রমে পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা করার প্রস্তাব গ্রহণ করে তা দিল্লির অনুমোদনের জন্য পাঠিয়েছে মমতার সরকার।

কিন্তু দিল্লি থেকে কোনো উত্তর তো আসেইনি, বরং সূত্রের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কাছে খবর এসেছে যে, পাশের দেশের নাম বাংলাদেশ হওয়ার কারণে এই নাম বিভ্রান্তি সৃষ্টি করবে। ফেসবুকে মমতা লিখেছেন, ইদানিং অনেক রাজ্যের এবং শহরের নাম পরিবর্তন হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দিল্লি গড়িমসি করছে।

মমতা লেখেন, ইংরেজিতে বেঙ্গল, হিন্দিতে বঙ্গাল এবং বালায় বাংলা নাম চেয়েছিলাম আমরা এবং সে অনুসারে বিধানসভায় প্রস্তাব অনুমোদন করা হয়। কেন্দ্র তখন বলে, তিনটি নাম নয়, তার বদলে সব ভাষায় বাংলা নামের প্রস্তাব পাঠানো হোক। আমরা বিধানসভায় আবার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিলাম এবং দিল্লিতে পাঠালাম। কিন্তু এখন ওরা অন্য কথা বলছে।

বাংলাদেশ প্রসঙ্গে মমতা লেখেন, তিনি বাংলাদেশকে ভালোবাসেন। তিনি মনে করিয়ে দিয়েছেন যে দুই দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দেশভাগের পর কীভাবে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ গঠিত হয়, সেটাও মনে করিয়েছেন মমতা। মমতার প্রশ্ন, 'ভারতে পাঞ্জাব আছে, পাকিস্তানেও পাঞ্জাব আছে। কোনো সমস্যা হয়নি। তাহলে বাংলার ক্ষেত্রে কেন সমস্যা?'

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কেন্দ্রের বিজেপি সরকার রাজনৈতিক কারণে এই বিমাতৃসুলভ আচরণ করছে। তৃণমূলের এক সূত্র জানিয়েছে, মমতা খুব বিরক্ত। কারণ তার ধারণা রাজ্যের বিজেপি নেতাদের বিরোধিতার কারণে নাম বদলের প্রস্তাব পাস করছে না কেন্দ্রীয় সরকার।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি