৭ মে ২০২৬

পশ্চিমবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বহু হতাহতের আশঙ্কা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পশ্চিমবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বহু হতাহতের আশঙ্কা
বাংলাপ্রেস ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের জলপাইগুড়িতে গৌহাটি-বিকানার এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনায় ওই ট্রেনের অন্তত অর্ধশত যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ির দোমোহনি এলাকায় স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার বলছে, পাটনা থেকে গুয়াহাটিগামী ওই ট্রেনটি বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে আলিপুরদুয়ার থেকে উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। ট্রেনটির কয়েকটি বগি দুমড়ে মুচড়ে যাওয়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন > আজ হিলি ট্রেন ট্রাজেডি দিবস

দুর্ঘটনার সময় ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার ছিল বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেলের জনসংযোগ কর্মকর্তা নীলাঞ্জন দেব বলেছেন, বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। আলিপুরদুয়ার ডিভিশনের নিউ ময়নাগুড়ি এবং নিউ দোমোহনি সেকশনে এই দুর্ঘটনা ঘটে। আনন্দবাজার বলছে, ট্রেন দুর্ঘটনার স্থানে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে। দুর্ঘটনায় ট্রেনের কয়েকটি বগি উল্টে যাওয়ায় অনেকেই চাপা পড়েছেন। উদ্ধারকর্মীদের পাশাপাশি স্থানীয়রাও ট্রেনের নিচে চাপা পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যে ওই এলাকার আশপাশের সব হাসপাতাল এবং অন্যান্য হাসপাতালের সঙ্গে যোগাযোগ করছে কর্তৃপক্ষ। এদিকে, এখন পর্যন্ত তিনজনের মরহেদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ির জেলা প্রশাসক মৌমিতা গোদারা বসু। তিনি বলেছেন, আমরা তিন জনের মরদেহ পেয়েছি। উদ্ধারকাজ চলছে। ময়নাগুড়ি স্টেশনে ঢোকার মুখেই দুর্ঘটনাটি ঘটেছে। আমরা আলোর ব্যবস্থা করে উদ্ধারকাজ চালাচ্ছি। এছাড়া তাৎক্ষণিকভাবে ১০ থেকে ১২ জনকে আহত অবস্থায় উদ্ধারের পর জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি