পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন করতে যাচ্ছে ইসরাইল
বাংলাপ্রেস অনলাইন : ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে নতুন করে বসতি স্থাপন করতে যাচ্ছে। সেখানে ফিলিস্তিনি এক নাগরিক তিন ইসরাইলীকে ছুরিকাঘাত করলে তাদের একজন মারা যায়। এ হামলার ঘটনার পরই ইসরাইল পশ্চিম তীরে বসতি স্থাপন করতে যাচ্ছে। শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী আভিগদোর লিবারম্যান একথা জানান। খবর : বাসস
হামাস শাসিত ভূখন্ডের স্বাস্থ্যমন্ত্রী বলেন, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে দু’টি পৃথক ঘটনায় ইসরাইলি সৈন্যরা দুই ফিলিস্তিনি নাগরিককে মাথায় গুলি করার পর এমন ঘোষণা দেয়া হলো। এ দু’জনের একজন শিশু। সেখানে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের ক্ষেত্রে এটি হচ্ছে সর্বশেষ মৃত্যুর ঘটনা।
ভয়াবহ ছুরি হামলার ঘটনার একদিন পর জেরুজালেমের উত্তরাঞ্চীয় বসতি আদমের বিভিন্ন ইউনিটে নতুন করে ৪শ’ বসতি স্থ্পানের ঘোষণা দিয়ে টুইটারে এক বার্তায় লিবারম্যান লিখেছেন, ‘সন্ত্রাসবাদের সর্বোত্তম জবাব হচ্ছে বসতি সম্প্রসারণ।’উল্লেখ্য, ফিলিস্তিনের সাথে শান্তি চুক্তির অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধাগুলোর অন্যতম হচ্ছে ইসরাইলের এই বসতি স্থাপন।
বাংলাপ্রেস / এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি ও মেডিকেয়ার থেকে বাদ পড়ল ৪ লাখ অবৈধ অভিবাসী
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি
