প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয় ডেস্ক: আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।
এসময় তিনি প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ও পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন। এর পর শান্তির প্রতীক সাদা পায়রা অবমুক্ত করার পাশাপাশি বেলুন ওড়ানো হয়।
দলটির পূর্বঘোষিত কর্মসূচির আলোকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয় ও সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়।
উল্লেখ্য, ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে রাজনৈতিক দল আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সংগঠনের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। পরবর্তী সময়ে মুসলিম শব্দটি বাদ দিয়ে ‘আওয়ামী লীগ’ নামকরণ করা হয়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি