বাংলাপ্রেস ডেস্ক: ২০২৭ সালে অস্ত্র, গোলাবারুদ, অস্ত্রব্যবস্থা ও অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম কেনার বাজেট বরাদ্দ ২২৯ শতাংশ বাড়িয়েছে তুরস্ক। দেশটির ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইলমাজ এ ঘোষণা দিয়েছেন বলে জানায় তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।
বুধবার পার্লামেন্টের পরিকল্পনা ও বাজেট কমিশনে সরকারের বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় ইলমাজ জানান, ২০২৭ সালে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে মোট বরাদ্দ দাঁড়াবে ৩ লাখ ৪৫ হাজার ৪০০ কোটি লিরা, যা প্রায় ৬ হাজার ৯৬৪ কোটি ডলারের সমান।
তিনি বলেন, আগামী বছরের জন্য প্রস্তাবিত মোট বাজেটের ১২ দশমিক ৭ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে।
বিপি > এসপি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]