৬ মে ২০২৬

প্রতি কিলোমিটারে বাসভাড়া কমল পাঁচ পয়সা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
প্রতি কিলোমিটারে বাসভাড়া কমল পাঁচ পয়সা
বাংলাপ্রেস ডেস্ক: বাসভাড়া কিলোমিটার প্রতি পাঁচ পয়সা কমানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। আগামীকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বুধবার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সোমবার (২৯ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দেয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা থেকে কমিয়ে ১০৯ টাকা, প্রতি লিটার কেরোসিন ১১৪ টাকা থেকে কমিয়ে ১০৯ টাকা, অকটেন ১৩৫ টাকা থেকে কমিয়ে ১৩০ টাকা এবং পেট্রল ১৩০ টাকা থেকে কমিয়ে ১২৫ টাকায় বিক্রি করা হচ্ছে। এর আগে ৬ আগস্ট জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে মহানগরে প্রতি কিলোমিটারে বাস ও মিনিবাসে ভাড়া ৩৫ পয়সা বাড়ায় বিআরটিএ। আর দূরপাল্লায় বাসভাড়া বাড়ায় ৪০ পয়সা। বাড়ানোর আগে ভাড়া ছিল মহানগর পর্যায়ে কিলোমিটারে বাসে ২ টাকা ১৫ পয়সা, মিনিবাসে ২ টাকা ১০ পয়সা। দূরপাল্লার বাসে ভাড়া কিলোমিটারপ্রতি ১ টাকা ৮০ পয়সা ছিল। সর্বনিম্ন ভাড়া বাসে ১০ টাকা, মিনিবাসে ৮ টাকা। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি