৫ মে ২০২৬

প্রথমবারের মতো টানা দুই দিন সরকারি বন্ধ ওমানে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০৮:৪০ এএম
প্রথমবারের মতো টানা দুই দিন সরকারি বন্ধ ওমানে

বাংলাপ্রেস ডেস্ক: প্রথমবারের মতো দুই দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছে মুসলিমপ্রধান আরব দেশ ওমান। দেশটির সরকার জাতীয় দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি উভয় খাতের কর্মীদের জন্য দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। ওমান নিউজ এজেন্সির (ওএনএ) বরাতে গালফ নিউজে রোববার (৯ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

ঘোষণা অনুযায়ী, চলতি বছরের ২৬ ও ২৭ নভেম্বর (বুধবার ও বৃহস্পতিবার) রাষ্ট্রীয় ছুটি থাকবে। এরপর সব সেক্টরে কাজ পুনরায় শুরু হবে রোববার (৩০ নভেম্বর) থেকে। চলতি বছর থেকে প্রথমবারের মতো ধনী আরব দেশটিতে জাতীয় দিবস দুই দিনব্যাপী উদযাপিত হবে। দেশটির সর্বোচ্চ নেতা সুলতান হাইতাম বিন তারিকের জারি করা রয়্যাল ডিক্রি (রাজকীয় অধ্যাদেশ) নং ১৫/২০২৫ অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

এ সংশোধনের মাধ্যমে আগের রয়্যাল ডিক্রি নং ৮৮/২০২২–এ পরিবর্তন এনে জাতীয় দিবসের তারিখ ১৮ নভেম্বর থেকে সরিয়ে ২০ ও ২১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। সরকারি গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই এই আদেশ কার্যকর হয়ে গেছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন পরিবর্তনের ফলে ওমানের স্বাধীনতার ঐতিহাসিক গুরুত্ব আরও গভীরভাবে উপলব্ধি করা যাবে-একই সঙ্গে দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও জাতীয় ঐক্য উদযাপনে নাগরিক ও প্রবাসীরা আরও বেশি সময় পাবে।

মুসলিমপ্রধান দেশ ওমানের জনগোষ্ঠীর প্রায় ৯৫ শতাংশের বেশি মুসলিম, যার বড় অংশ ইবাদি মাজহাব মেনে চলেন (এটি সুন্নি ও শিয়া থেকে ভিন্ন একটি ইসলামী মতবাদ)। ওমান আরব উপদ্বীপে অবস্থিত এবং আরব লীগের সদস্য। আরবি হলো দেশটির রাষ্ট্রভাষা, আরব সংস্কৃতি ও ঐতিহ্য সমাজের মূল ভিত্তি।

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি