৪ মে ২০২৬

প্রথমবার নারী এসপি পেলো লালমনিরহাট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
প্রথমবার নারী এসপি পেলো লালমনিরহাট

মোঃ মামুনুর রশিদ (মিঠু),লালমনিরহাট থেকে: প্রথমবারের মত লালমনিরহাট জেলায় নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন হচ্ছেন পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক আবিদা সুলতানা। তিনি বর্তমানে এসপি এসএম রশিদুল হকের স্থলাভিষিক্ত হবেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পদায়ন করা হয়।

২০১৯ সালের পুলিশসপ্তাহে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করে দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোনো নারী কর্মকর্তা এ দায়িত্ব পালনের গৌরব অর্জন করেন। কৃতিত্বপূর্ণ কাজের জন্য তিনি বিপিএম সেবা ও পিপিএম সেবাপদকেও ভূষিত হন। পুলিশসপ্তাহ প্যারেডে তিনি কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে ৪ বার এবং সেকেন্ড ইন কমান্ড হিসেবে ৪ বার দায়িত্ব পালন করেন। তিনি পুলিশ সদর দফতরে সহকারী মহাপরিদর্শক (এআইজি) হিসেবে ইন্টার্নাল ডিসিপ্লিন অ্যান্ড প্রফেশনাল স্ট্যান্ডাডর্ বিভাগে দায়িত পালন করছেন।

এছাড়া অতিরিক্ত দায়িত্ব হিসেবে বাংলাদেশ পুলিশ মুক্তিযু জাদুঘরের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। মাদকে ডুবে থাকা জেলায় বর্তমান এসপি এসএম রশিদুল হক যোগদান কওে সাড়েতিন বছরে মাদক নিয়ন্ত্রণে সক্ষম হয়েছেন। যার কারণে দেশের প্রধান মাদকের নিরাপদরুট বাণিজ্যিক নগরী চট্রগ্রাম জেলায় তাকে পদায়ন করা হয়েছে। তার এমন কৃতিত্বপূর্ণ কাজের জন্য ১২ বার রংপুর রেঞ্জের সেরা এসপি এবং পিপিএম সেবা পদকে ভূষিত হন। সেই মাদকমুক্ত করার আন্দোলন ধরে রাখতে নারীহলেও বিপিএম ও পিপিএম সেবা পদকপ্রাপ্ত এসপি আবিদ সুলতানা যোগদান করছেন লমনিরহাটে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি