প্রথম ভার্চুয়াল একনেকে ১০ প্রকল্প উঠছে আজ
বাংলাপ্রেস ডেস্ক: করোনার কারণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ভার্চুয়াল একনেক (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির) বৈঠক। এতে লকডাউনের সময় বিশেষভাবে অনুমোদন পাওয়া চারটিসহ মোট ১০টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। আজ এ বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। একনেকের বাকি সদস্যরা থাকবেন রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
আজ মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সাধারণ ছুটির পর প্রথম একনেক সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সভায় যোগ দেবেন।
সূত্র জানায়, একনেকে উঠতে যাওয়া বিশেষ অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হচ্ছে- কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্রিপার্ডনেস প্রজেক্ট, কোভিড-১৯ রেসপন্স ইমার্জেন্সি এ্যাসিসট্যান্স প্রজেক্ট, প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প-তৃতীয় পর্যায় (দ্বিতীয় সংশোধিত) এবং মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-সপ্তম পর্যায়। লকডাউনের কারণে একনেক বৈঠক স্থগিত থাকায় বিশেষ ব্যবস্থায় এ চারটি প্রকল্প অনুমোদন দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি