৫ মে ২০২৬

প্রথম ধাপের ২০৪ ইউপিতে ভোটগ্রহণ চলছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
প্রথম ধাপের ২০৪ ইউপিতে ভোটগ্রহণ চলছে
বাংলাপ্রেস ডেস্ক: স্থানীয় সরকারের ২০৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও দুইটি পৌরসভায় সাধারণ ও লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সোমবার (২১ জুন) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলবে। ইসি'র যুগ্মসচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, সোমবার অনুষ্ঠিত হতে পাওয়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য ইতোমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্যদের মাঠে নিয়োজিত করা হয়েছে। নির্বাচনী অপরাধ আমলে নিয়ে শাস্তি নিশ্চিতে মাঠে রয়েছে নির্বাহী ও বিচারিক হাকিমরা। ইউপি ভোট: ১৩ জেলার ৪১টি উপজেলার ২০৪ ইউপির মধ্যে ২০টি ইউপিতে ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হবে। এগুলোর মধ্যে ২৮টিতে চেয়ারম্যান পদে প্রার্থী ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান পদে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ৮৫৯ জন। সংরক্ষিত নারী সদস্য পদে ২ হাজার ১৫৪ জন এবং সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ হাজার ৯৬০ জন প্রার্থী। ১ হাজার ৮৩৬ ভোটকেন্দ্রের ১০ হাজার ২৬০টি ভোটকক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর ৪০ হাজার ৩৯২ জন সদস্য কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ রাখার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। এছাড়া ৩৯৩ জন নির্বাহী হাকিম, ৪১ জন বিচারিক হাকিম, ১২৩ প্লাটুন বিজিবি, র‌্যাবের ১২৪ টিম ও পুলিশের ২৭৮টি টিম দায়িত্ব পালন করছেন। যে ২০৪ ইউপিতে ভোট: পটুয়াখালীর দুমকী উপজেলার পাংগাশিয়া, আংগারিয়া (ইভিএম) ও মুরাদিয়া। বাউফল উপজেলার ধুলিয়া, কেশবপুর, বগা (ইভিএম), চন্দ্রদ্বীপ, কালিশ্বরী, কনকদিয়া, আদাবাড়িয়া, কালাইয়া ও কাছিপাড়া। দশমিনা উপজেলায় আলীপুর, বহরমপুর ও বাঁশবাড়িয়া। গলাচিপা উপজেলায় আমখলা, গোলখালী, চিকনিকান্দি ও রতনদীতালতলী। রংপুর জেলার পীরগাছা উপজেলার কল্যাণী। বগুড়ার দুপচাচিয়ার তালোড়া। বরিশাল সদরের কাশিপুর, চরবাড়িয়া (ইভিএম), জাগুয়া ও টংগীবাড়ীয়া। বাকেরগঞ্জের চরাদি, দাড়িয়াল, দুধল, ফরিদপুর, কবাই, নলুয়া, কলসকাঠি, গারুড়িয়া, ভরপাশা, রঙ্গাশ্রী ও পাদ্রীশিবপুর। উজিরপুরের সাতলা, জল্লা, ওটরা, শোলক ও বোরোকোঠা। মুলাদীর নাজিরপুর, সফিপুর, গাছুয়া (ইভিএম), চরকালেখা, মুলাদী ও কাজিরচর। মেহেন্দিগঞ্জের মেহেন্দিগঞ্জ ও ভাষানচর। বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর (ইভিএম), কেদারপুর, দেহেরগতি ও মাধবপাশা। গৌরনদীর বাটাজোড় (ইভিএম), সরিকল, খানজাপুর, বার্থি, চাদশী, মহিলারা ও নলচিড়া। হিজলার হরিনাথপুর, মেমানিয়া, গুয়াবাড়িয়া ও বড়জালিয়া। বানারীপাড়ার বিশারকান্দি, ইলুহার, চাখার, সালিয়াবাকপুর, বাইশারি, বানারীপাড়া ও উদয়কাঠি। বরগুনা সদরের বদরখালী, গৌরিচন্না, ফুলঝুড়ি, কেওড়াবুনিয়া, আয়লাপাতাকাটা, বুড়িরচর, ঢলুয়া (ইভিএম), বরগুনা (ইভিএম) ও নলটোনা। আমতলীর গুলিশাখালী, কুকুয়া, আঠারগাছিয়া, হলদিয়া, চাওড়া (ইভিএম) ও আরপাঙ্গাশিয়া। বেতাগীর বিবিচিনি, বেতাগী (ইভিএম), হোসনাবাদ, মোকামিয়া, বুড়ামজুমদার, কাজিরাবাদ ও সরিষামুড়ি। বামনার বুকাবুনিয়া, বামনা, রামনা ও ডৌয়াতলা। পাথরঘাটার কালমেঘা, কাঁকচিড়া ও কাঁঠালতলী। পিরোজপুরের ভাণ্ডারিয়ার ভিটাবাড়িয়া, নদমুলা-শিয়ালকাঠী, তেলিখালী (ইভিএম), ধাওয়া ও গৌরিপুর। ইন্দুরকানীর বালিপাড়া। পিরোজপুর সদরের কদমতলা (ইভিএম), কলাখালী, টোনা ও শারিকতলা। মঠবাড়িয়ার তুষখালী (ইভিএম), মিরুখালী, বেতমোররাজপাড়া, আমড়াগাছিয়া, সাপলেজা, হলতাগুলিশাখালী। নেছারাবাদের আটঘরকুড়িয়ানা, বলদিয়া, গুয়ারেখা, দৈহারী, সোহাগদল, সারেংকাঠী, সুটিয়াকাঠী, স্বরুপকাঠী, সমুদয়কাঠী ও জলাবাড়ী। কাউখালীর আমড়াজুড়ি ও কাউখালী। নাজিরপুরের মাটিভাংগা, মালিখালী, নাজিরপুর ও সেখমাটিয়া (ইভিএম)। ঝালকাঠি সদরের গাভারামচন্দ্রপুর, বিনয়কাঠী (ইভিএম), নবগ্রাম, কীর্ত্তিপাশা, বাসন্ডা, গাবখানধানসিড়ি, শেখেরহাট, নথুল্লাবাদ (ইভিএম) ও কেওড়া। নলছিটির ভৈরবপাশা (ইভিএম), মগড়, কুলকাঠি, কুশঙ্গল, নাচনমহল, রানপাশা, সুবিদপুর, সিদ্ধকাঠি, দপদপিয়া (ইভিএম) ও মোল্লারহাট। রাজাপুরের সাতুরিয়া, শুক্তগড় (ইভিএম), রাজাপুর, গালুয়া, বড়ইয়া ও মঠবাড়ী। কাঠালিয়ার চেচরীরামপুর, পাটিখালঘাটা, আমুয়া, কাঠালিয়া, শৌলজালিয়া ও আওরাবুনিয়া। ভোলার বোরহানউদ্দিনের গঙ্গাপুর ও সাচরা। তজুমদ্দিনের চাঁদপুর, চাচরা ও সম্ভুপুর। চরফ্যাশনের চরমাদ্রাজ, চরকলমি, হাজারীগঞ্জ, এওয়াজপুর ও জাহানপুর। মনপুরার হাজিরহাট ও দক্ষিণ সাকুচিয়া। নরসিংদী পলাশের গজারিয়া ও ডাংগা। গাজীপুরের কালীগঞ্জের তুমুলিয়া, বক্তারপুর, জাঙ্গালিয়া, বাহাদুসাদী, জামালপুর ও মোক্তারপুর। মাদারীপুর শিবপুরের শিবচর, পাঁচ্চর, মাদবরেরচর, কুতুবপুর, কাদিরপুর (ইভিএম) দ্বিতীয় খণ্ড, ভান্ডারীকান্দি, বাঁশকান্দি, বহেরাতলা উত্তর, বহেরাতলা দক্ষিণ, নিলখী, শিরুয়াইল ও দত্তপাড়া। সুনামগঞ্জ ছাতকের নোয়ারাই ও সিংচাপইড়। লক্ষ্মীপুরের রামগতির চরবাদাম, চরপোড়াগাছা ও চররমিজ। কমলনগরের চরফলকন, হাজিরহাট ও তোরাবগঞ্জ। দুই পৌরসভা: সোমবার ঝালকাঠি জেলার ঝালকাঠি ও দিনাজপুর জেলার সেতাবগঞ্জ পৌরসভাতেও ভোট হচ্ছে। ঝালকাঠিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ আওয়ামী লীগের মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হাবিবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মো. আফজাল হোসেন। এই পৌরসভায় ৩৯ হাজার ৬৩৬ জন ভোটার রয়েছে। এদিকে সেতাবগঞ্জ পৌরসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট পাঁচ প্রার্থী। এদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মো. আসলাম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মো. রশিদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী-নাজমুন নাহার মুক্তি, মো. নাহিদ বাসার চৌধুরী ও মো. হাবিবুর রহমান দুলাল। এখানে মোট ২১ হাজার ৩৫৮ জন ভোটার রয়েছে। লক্ষ্মীপুর-২ আসন: এ আসনে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুর উদ্দীন চৌধুরী নয়ন এবং জাতীয় পার্টির শেখ মোহা. ফায়িজ উল্যাহ শপন। এই আসনে মোট ভোটার সংখ্যঅ ৪ লাখ ২ হাজার ৯২৩ জন ভোটার। এদের মধ্যে নারী ১ লাখ ৯৮ হাজার ৪৬৩জন এবং পুরুষ ২ লাখ ৪ হাজারর ৪৬০ জন। ১৩৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২২ জন নির্বাহী ও ২ বিচারিক হাকিম ভোটের অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছেন। সাধারণ ও ঝূঁকিপূর্ণ কেন্দ্রে নিয়োজিত থাকবে ১৭ থেকে ১৯ জনের ফোর্স। এছাড়া পুলিশ, এপিবিএন ও আনসারে সমন্বয়ে ৩০টি টিম, র‌্যাবের ১০টি টিম ও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে নির্বাচনী এলাকায়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি