৯ মে ২০২৬

প্রথম বেতন বন্যার্তদের দেওয়ার ঘোষণা উপদেষ্টা আসিফ মাহমুদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
প্রথম বেতন বন্যার্তদের দেওয়ার ঘোষণা উপদেষ্টা আসিফ মাহমুদের
বাংলাপ্রেস ডেস্ক: টানা ভারীবর্ষণ এবং ভারত থেকে আসা পানিতে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লাসহ ১২টি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দেশের এমন পরিস্থিতিতে উপদেষ্টা হিসেবে নিজের প্রথম মাসের পুরো বেতন ত্রাণ তহবিলে জমা দেয়ার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এমন ঘোষণা দেন। আসিফ মাহমুদ লিখেন, উপদেষ্টা হিসেবে আমার প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেব। সংকট মোকাবিলায় সকলে এগিয়ে আসুন। এর আগে বাংলাদেশে হঠাৎ বন্যা প্রসঙ্গে ভারতের থেকে ‘স্পষ্ট ব্যাখ্যা’ চান চেয়ে তিনি লিখেন, পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয়, নোটিশ ছাড়াই ওয়াটার গেইট খুলে দিয়ে বন্যার সৃষ্টি করা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে। এ বিষয়ে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি লিখেন, ১৬ বছরের জমা দাবি নিয়ে রাজপথ, সচিবালয় অবরুদ্ধ করে আমাদের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করবেন না। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে আপনাদের সব দাবি শোনা হবে। তিনি আরও লিখেন, বন্যার্তদের সহায়তায় সরকারের সকল সংশ্লিষ্ট অঙ্গ কাজ করছে। উদাহরণস্বরূপ: ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা যদি দুই ঘণ্টা রাস্তায়ই আটকে থাকেন, সচিবালয়ে যেতে বাঁধার সম্মুখীন হন তাহলে বন্যার্তদের জন্য কাজ করবেন কীভাবে? সবার সহযোগিতা কামনা করছি। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি