৪ মে ২০২৬

প্রতারক চক্র নিয়ে সতর্ক করল এনবিআর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ এএম
প্রতারক চক্র নিয়ে সতর্ক করল এনবিআর

বাংলাপ্রেস ডেস্ক:   জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারীর নাম ভাঙিয়ে অর্থ হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের বিষয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে।

এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি চক্র নিজেদের এনবিআর চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মো. কাউছার হিসেবে পরিচয় দিচ্ছে। তারা বিভিন্ন ব্যক্তিকে ফোন করে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক টাকা আদায়ের চেষ্টা করছে।

এনবিআর তাদের সব কর্মকর্তা ও কর্মচারীকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছে।

এ ধরনের প্রতারণামূলক ফোন বা দাবিতে সাড়া না দেওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে।

পাশাপাশি, এ জাতীয় কোনো ঘটনা ঘটলে তা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দিয়েছে এনবিআর।

রাজস্ব বোর্ড স্পষ্টভাবে জানায়, চেয়ারম্যান বা তার কার্যালয়ের সঙ্গে এসব কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নেই। এই জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

এই ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি