৭ মে ২০২৬

প্রস্রাবে সেদ্ধ করা ডিমই চীনা শহরের জনপ্রিয় খাবার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
প্রস্রাবে সেদ্ধ করা ডিমই চীনা শহরের জনপ্রিয় খাবার
বাংলাপ্রেস ডেস্ক: সাধারণত পানিতে ডিম সেদ্ধ করা হয়। কিন্তু কখনও শুনেছেন ডিম সেদ্ধ করতে প্রস্রাব ব্যবহার করা হয়। অবিশ্বাস্য মনে হলেও চীনের অন্যতম জনপ্রিয় রীতিই এটি। বসন্তকালে দেশটিতে প্রস্রাবে সেদ্ধ ডিমের চাহিদা ব্যাপক বেড়ে যায়। ডিমের এই রেসিপিকে ‘ভার্জিন বয় এগ’ বলে। কিন্তু কেন এই ধরনের ডিম খান চীনের মানুষ? তার পেছনে কাহিনি আছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জোজিয়াং প্রদেশের ডোংইয়ঙে মূলত এই ‘ভার্ন বয় এগ’ পাওয়া যায়। এখানকার মানুষের কাছে প্রস্রাবে সেদ্ধ ডিম অত্যন্ত প্রিয়। স্থানীয় ভাষায় এই খাবারকে ‘তোংজি ডেন’ বলে। আবার ‘বয় এগ’ নামেও পরিচিত। বসন্তকাল এলেই স্কুলের ছেলেদের প্রস্রাব সংগ্রহ করা শুরু হয়। সেই প্রস্রাবে ডিম ডুবিয়ে রাখা হয়। যেহেতু ডিম সেদ্ধ করতে অবিবাহিত পুরুষদের প্রস্রাব ব্যবহার করা তাই এর নাম ‘ভার্জিন বয় এগ’। এই প্রক্রিয়ায় প্রথমে ডিম প্রস্রাবে সেদ্ধ করা হয়। তারপর খোসা ছাড়ানোর পর ফের প্রস্রাবে আবার ফোটানো হয় যাতে ডিম থেকে প্রস্রাবের গন্ধ আসে। স্থানীয়দের দাবি, ‘ভার্জিন বয় এগ’-এর এত চাহিদার কারণ হলো- এই খাবার খেলে নাকি শরীরে রক্ত সঞ্চালন ভালো হয় এবং দেহের শক্তি বৃদ্ধি পায়। এ ছাড়া এই ডিম খেলে নাকি জ্বর এবং সর্দি হয় না। যুগ যুগ ধরে এই প্রথা চলছে জোজিয়াংয়ে। বর্তমান সমাজেও প্রচলিত এটি। কিন্তু এর কোনো ঔষধি গুণ আছে কি না তা নিয়ে সংশয় রয়েছে। কিন্তু স্থানীয়রা বিশ্বাস করেন এই খাবারে অনেক ঔষধি গুণ রয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি