৬ মে ২০২৬

প্রশ্নফাঁসের অপচেষ্টায় যুক্ত হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
প্রশ্নফাঁসের অপচেষ্টায় যুক্ত হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

বাংলাপ্রেস শিক্ষা ডেস্ক: প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘কঠোর, তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি চলছে। ইতিমধ্যে বেশকিছু গ্রেপ্তার হয়েছে, যাদের হয়তো কোনো অপচেষ্টা ছিল। কোনোভাবে যদি কারো কোনো ধরনের অপচেষ্টার সঙ্গে যুক্ত হওয়ার খবর মেলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

আজ শনিবার রাজধানীর একটি এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনশেষে সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় পাশে ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।আজ সারা দেশে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি; মাদ্রাসা বোর্ডের দাখিল ও কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরু হওয়ার পর রাজধানীর আশকোনায় ফজিলাতুন্নেছা স্কুল কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘যেভাবে নির্দেশনা আছে ঠিক সেভাবে এখানে পরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্রসহ অন্যান্য বাকি যে প্রক্রিয়া অনুসরণ করার কথা সে প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।’দীপু মনি বলেন, ‘আমরা আশা করছি সারাদেশে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ও সুষ্ঠুভাবে আমাদের সব পরীক্ষা সম্পন্ন হবে।’

কোথাও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি উল্লেখ করে শিক্ষার্থীদের পরীক্ষায় মনযোগী হওয়ার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী।এসএসসিতে ১৭ লাখ ১০২ জন; দাখিলে তিন লাখ ১০ হাজার ১৭২ জন এবং এসএসসি- ভোকেশনালে এক লাখ ২৫ হাজার, ৫৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।আজ শনিবার প্রথম দিনে এসএসসিতে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।এসএসসির লিখিত পরীক্ষা চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা ৫ মার্চ শেষ হওয়ার কথা রয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি