৮ মে ২০২৬

পর্ন তারকা স্টর্মির মামলায় অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পর্ন তারকা স্টর্মির মামলায় অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প
সাবিত্রী রায়: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) নিউইয়র্কের ম্যানহাটানের একটি আদালত তাকে অভিযুক্ত করেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলা হয়, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখার জন্য দেয় ‘হাশ মানি’ মামলায় ট্রাম্পের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনো বর্তমান বা সাবেক প্রেসিডেন্টকে ফৌজদারি অভিযোগের মুখোমুখি হতে হবে। ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রার্থিতা নিশ্চিতের লড়াইয়ে রয়েছেন। এর মধ্যে তার বিরুদ্ধে এমন অভিযোগ। ট্রাম্পের বিরুদ্ধে হাশ মানি মামলায় যেসব অভিযোগ আনা হয়েছে তার তদন্ত করেছেন ম্যানহাটান ডিসট্রিক্ট অ্যাটর্নি আলভিন ব্র্যাগ। তার তদন্তের ভিত্তিতে আনা অভিযোগ ২০২৪ সালের নির্বাচনকে প্রভাবিত করবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। অবশ্য ট্রাম্প আগেই জানিয়েছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ আনা হলেও তিনি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাবেন। এর আগে, এক বিবৃতিতে ট্রাম্প নিজেকে সম্পূর্ণরূপে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ স্তরে রাজনৈতিক নিপীড়ন এবং নির্বাচনী হস্তক্ষেপ। যদিও ট্রাম্প তার দাবির বিষয়ে কোনো প্রমাণ দেননি। এদিকে, মামলায় কী কী অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে খুব শিগগিরই একজন বিচারপতি বিষয়টিকে আমলে নেবেন এবং এরপর বিস্তারিত প্রকাশ করা হবে। তবে এ পর্যায়ে আঙুলের ছাপ এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সারার জন্য ট্রাম্পকে ম্যানহাটানের আদালতে আসতেই হবে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি