পরকীয়ায় চ্যাম্পিয়ন আয়ারল্যান্ড, রানার্স আপ জার্মানি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিবাহিত জীবনে প্রতারণা করে অন্যের সঙ্গে প্রেম করার নাম পরকীয়া। চিরকালই নিষিদ্ধ প্রেমের হাতছানিতে সাড়া দিয়েছেন বহু নারী-পুরষ। অনেকে মনে করেন, বিবাহিত সঙ্গীর সঙ্গে মানসিক দূরত্ব এবং শারীরিকভাবে অপূর্ণতা থেকেই পরকীয়া সম্পর্কে এগোয় মানুষ। কিন্তু জানেন কি পরকীয়া প্রেমে সবচেয়ে বেশি জড়িয়ে পড়েন কোন দেশের নাগরিকরা?
পরকীয়ায় সবচেয়ে বেশি জড়িয়ে পড়েন কোন দেশের নাগরিকরা? এমন প্রশ্নের জবাবে পাওয়া গেছে। পরকীয়ায় সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে আয়ারল্যান্ড। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। সম্প্রতি একটি অনলাইন ডেটিং সাইটের করা সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য।
অনলাইন ডেটিং সাইটের করা সেই সমীক্ষা বলছে, আয়ারল্যান্ডের প্রতি পাঁচজন বাসিন্দাদের মধ্যে একজন পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিবাহে প্রতারণার হার এই দেশে প্রায় ২০ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা জার্মানির প্রায় ১৩ শতাংশ নাগরিক কখনও না কখনও পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। সমীক্ষায় তৃতীয় স্থানে উঠে এসেছে কলোম্বিয়ার নাম। এই দেশের পরকীয়ার হার ৮ শতাংশের কাছাকাছি।
চিরকালই নিষিদ্ধ প্রেমের হাতছানিতে সাড়া দিয়েছেন বহু পুরুষ এবং নারী। অনেকে মনে করেন, বিবাহিত সঙ্গীর সঙ্গে মানসিক দূরত্ব থেকেই পরকীয়া সম্পর্কের দিকে আগান মানুষ। মানসিক দূরত্বের পাশাপাশি শারীরিকভাবে অপূর্ণতা থেকেও পরকীয়া সম্পর্কের দিকে ঝোঁকেন মানুষ।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি