৪ মে ২০২৬

পরিত্যক্ত পানির ট্যাংকে পড়ে তিনজনের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
পরিত্যক্ত পানির ট্যাংকে পড়ে তিনজনের মৃত্যু

বাংলাপ্রেস অনলাইন: চট্টগ্রামে পরিত্যক্ত পানির ট্যাংকে পড়ে দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে।শুক্রবার বিকেলে খুলশী এলাকার ঝাউতলায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন ইমরান হোসেন (২৫), রুবেল হোসেন (১৮) ও সিফাত হোসেন (১২)। নিহতদের মধ্যে ইমরান ও রুবেল দুই ভাই। সিফাত তাঁদের প্রতিবেশী।

জানা যায়, ডিজেল কলোনি মসজিদ মাঠের পাশে ওই ঘটনা ঘটে। মাঠে ফুটবল খেলার সময় বলটি মাঠের পাশে একটি পরিত্যক্ত পানির ট্যাংকে পড়ে যায়। বলটি নিতে গিয়ে সিফাত ট্যাংকে পড়ে যায়। তাকে তুলতে গিয়ে দুই সহোদর ইমরান ও রুবেল ট্যাংক থেকে উঠতে পারেননি।স্থানীয় বাসিন্দারা ওই তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, হাসপাতালে নেওয়ার পর তাদের তিনজনকে মৃত ঘোষণা করা হয়।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি