৫ মে ২০২৬

পরিচয়পত্র ছাড়া মিলবে না ট্রেনের টিকিট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পরিচয়পত্র ছাড়া মিলবে না ট্রেনের টিকিট

বাংলাপ্রেস ডেস্ক: ট্রেনের টিকিটে নতুন সংযোজন আনছে বাংলাদেশ রেলওয়ে। এখন থেকে টিকিট কাটতে হলে দিতে হবে নাম, মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্মসনদ নম্বর।বাংলাদেশ রেলওয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার রেলের অনলাইন টিকিট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সিএনএসবিডি সূত্রে জানা গেছে, ট্রেনের টিকিট কাটতে হলে যাত্রীর নাম, মোবাইল নম্বর, এনআইডি নম্বর অথবা বার্থ-রেজিস্ট্রেশন নম্বর ইনপুট দিতে হবে।

পাইলট প্রকল্পের অংশ হিসেবে সোনার বাংলা ট্রেনের ১৫ ভাগ টিকিটে এই পদ্ধতি চালু করা হয়েছে। মাস তিনেকের মধ্যে সব ট্রেনে এটি চালু করতে চায় বাংলাদেশ রেলওয়ে।

রেল মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসেন বলেন, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি টিকিটে নাম-ঠিকানা, এনআইডি নম্বর সংযুক্ত করতে সুপারিশ করেছিল। পরে রেল মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয়, বর্তমানে টিকিটের যে কাগজ ছাপানো আছে তা শেষ হলে নতুন কাগজে নাম, বয়স, মোবাইল নম্বরে থাকবে।

তিনি জানান, বাংলাদেশ রেলওয়েতে টিকিটের কালোবাজারি রোধ করতে এমন উদ্যোগ নেয়া হচ্ছে।

জানা গেছে, আগামী মাস তিনের মধ্যে সব ট্রেনে টিকিটের রং পরিবর্তনসহ নতুন কাগজে নাম, এনআইডি ও বয়সযুক্ত টিকিট পুরোপুরি চালু হবে।

বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি