পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টার কর্মবিরতিতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
বাংলাপ্রেস অনলাইন: পরিবহন শ্রমিকরদের ডাকা ৪৮ ঘণ্টার কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়েছে অফিসগামী যাত্রী ও স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীরা। আজ রবিবার সকাল ৬টা থেকে শুরু হওয়ার ৪৮ ঘণ্টার ‘কর্মবিরতি’র নামে নৈরাজ্য চালাচ্ছেন পরিবহন শ্রমিকরা।
আর এই নৈরাজ্যের শিকার হচ্ছেন অফিসগামী যাত্রী ও স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীরা। কারণ সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে কোনো গণপরিবহন না চলাচল করায় সিএনজিচালিত অটোরিকশার ওপর নির্ভর করতে হয় রাস্তায় বের হওয়া মানুষদের। কিন্তু এখানেও বাধা দিচ্ছেন পরিবহন শ্রমিকরা।
তারা গণপরিবহন চালানো বন্ধ রাখার পাশাপাশি বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে অটোরিকশা থামিয়ে যাত্রীদের নামিয়ে দিচ্ছেন। এজন্য দিনের শুরুতেই চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রী ও শিক্ষার্থীদের।
সকালে ঢাকার রাস্তায় ব্যক্তিগত গাড়ি আর রিকশা ছাড়া আর কোনো যানবাহন চোখে পড়েনি। বিআরটিসির বিভিন্ন ডিপো থেকে বাস চালানোর চেষ্টা করা হলেও পরিবহন শ্রমিকদের বাধায় চালানো যাচ্ছে না। শুধু বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী পরিবহনের বাস রাস্তায় দেখা গেছে।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি