৬ মে ২০২৬

পরিবারের ৪ সদস্যসহ চবি উপাচার্য করোনায় আক্রান্ত !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পরিবারের ৪ সদস্যসহ চবি উপাচার্য করোনায় আক্রান্ত !

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। একই সঙ্গে তার পরিবারের আরও চারজন সদস্য এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তাদের করোনা পজিটিভ রিপোর্টে আসে শনিবার (১১ জুলাই) সন্ধ্যায়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও তার পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজনের করোনাভাইরাস পজিটিভ এসেছে।

বর্তমানে উপাচার্য ও পরিবারের আক্রান্ত সদস্যরা চট্টগ্রামের বাসায় রয়েছেন। তাদের সবার শারীরিক অবস্থা ভালো। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্যের উন্নতর চিকিৎসার জন্য সবরকম প্রস্তুতি নেয়া হয়েছে।

উপাচার্য ড. শিরীণ আখতার সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বলেও জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি