প্রেসিডেন্টের প্রস্রাব করার ভিডিও ফাঁস, ৬ সাংবাদিক গ্রেপ্তার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কিরের প্যান্ট ভিজে যাওয়ার একটি ভিডিও অনলাইনে ‘ফাঁস করার’ অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দেশটির ছয় সাংবাদিক। গ্রেপ্তার সাংবাদিকদের সবাই রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম দ্য সাউথ সুদান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এসএসবিসি) কর্মী। চলতি সপ্তাহে তাদের গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তাদের মুক্তি দাবি করেছে দ্য কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত ডিসেম্বর মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট সালভা কিরের একটি ভিডিওটি ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, লাঠিভর দিয়ে দাঁড়িয়ে থাকা ৭১ বছর বয়সী প্রেসিডেন্ট একটি সড়কের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য দাঁড়িয়ে আছেন। সড়কটি উদ্বোধনের আগে অতিথিদের নিয়ে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইছেন তিনি। এ সময় হঠাৎ তার প্যান্ট ভিজে পানি গড়িয়ে নিচে পড়তে দেখা যায়। আর এই দৃশ্য ধরা পড়ে সাংবাদিকদের ক্যামেরায়।
দক্ষিণ সুদান ইউনিয়ন অব জার্নালিস্টসের প্রেসিডেন্ট প্যাট্রিক ওয়েট বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘কীভাবে প্রেসিডেন্টের প্যান্টে মূত্রত্যাগ করে দেওয়ার ভিডিও ফাঁস হল সেটা হয়তো তারা জানেন- এমন সন্দেহ থেকেই ওই ছয় সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।’ যদিও এসএসবিসির দাবি, তারা কখনোই প্রেসিডেন্টের ‘মূত্রত্যাগের’ ওই ভিডিও সম্প্রচার করেনি।
প্যাট্রিক ওয়েট বলেন, ‘গ্রেপ্তার সাংবাদিকরা হলেন ক্যামেরা অপারেটর জোসেফ অলিভার ও মোস্তফা ওসমান; ভিডিও সম্পাদক ভিক্টর লাডো, কন্ট্রিবিউটর জ্যাকব বেঞ্জামিন এবং নিয়ন্ত্রণ কক্ষের চেরবেক রুবেন ও জোভাল টুম্বে। তাদের আইনে যা বলা হয়েছে তার চেয়ে বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে।’ দক্ষিণ সুদানের আইন অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তিদের বিচারকের সামনে উপস্থাপনের আগে মাত্র ২৪ ঘণ্টার জন্য আটকে রাখার অনুমতি পায় কর্তৃপক্ষ।
এ বিষয়ে দেশটির তথ্যমন্ত্রী মাইকেল মাকুইভ ভয়েস অব আমেরিকাকে বলেছেন, ‘কেন ওই সাংবাদিকদের আটক করা হয়েছে সেটা জানতে লোকজনের অপেক্ষা করতে হবে।’
২০১১ সালে স্বাধীনতা লাভ করে আফ্রিকা মহাদেশের একেবারে নতুন দেশ দক্ষিণ সুদান। এরপর থেকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন সালভা কির। এ সময়ের মধ্যে অনেকবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তিনি অসুস্থ। তবে এমন খবর সবসময় অস্বীকার করে আসছে সরকারি কর্মকর্তারা। অপরদিকে নির্মম সংঘাত, রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ এবং দুর্ভিক্ষ যেন দেশটির পিছু ছাড়ছেই না।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
ভেঙে দেয়া হলো পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা আর মুখ্যমন্ত্রী নন
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি