৫ মে ২০২৬

প্রেসিডেন্ট ট্রাম্পকে ধিক্কার জানানোর প্রস্তাব অনুমোদন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
প্রেসিডেন্ট ট্রাম্পকে ধিক্কার জানানোর প্রস্তাব অনুমোদন

বিদেশ ডেস্ক : যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট দলীয় প্রত্যেক বিধায়ক এবং সেই সঙ্গে রিপাবলিকান পার্টিরও চার বিধায়ক মিলে ডেমোক্র্যাট দলের সংখ্যালঘু গোষ্ঠীভুক্ত চার নারী বিধায়ককে নিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের করা বর্ণবাদী মন্তব্যে ধিক্কার জানাতে উত্থাপিত প্রস্তাবটি অনুমোদন করেছেন।

প্রতিনিধি পরিষদে ট্রাম্পের বর্ণবাদী মন্তব্যের কড়া ভাষায় ধিক্কার জানানো প্রস্তাবটি পাশ হয়েছে ২৪০ –১৮৭ ভোটে। কংগ্রেস প্রতিনিধি পরিষদের স্পীকার ন্যান্সী পেলৌসী প্রেসিডেন্টের ঐ বর্ণবাদী টুইট বার্তায় ধিক্কার জানাতে কংগ্রেস প্রতিনিধি পরিষদের প্রতি আহ্বান জানান।

ন্যান্সী পেলৌসীর মন্তব্যের জবাবে বাকায়দা আপত্তি জানিয়েছেন কংগ্রেস বিধায়ক ডাগ কলিন্স। তিনি যুক্তি তুলে বলেন, স্পীকারের এ বক্তব্য প্রতিনিধি পরিষদের শিষ্টাচার লংঘন করেছে। তবে গোটা প্রতিনিধি পরিষদের ভোটাভুটি রিপাবলিকানরা যে স্পীকারের বক্তব্য রেকর্ড থেকে মিটিয়ে ফেলার আহ্বান জানান সেটাকে রদ করে দেয়। প্রেসিডেন্টকে ধিক্কার জানিয়ে অনুমোদন করা প্রস্তাবটি রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠ অংশ প্রত্যাখ্যান করেছেন বলাই বাহূল্য।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি