৬ মে ২০২৬

প্রেসিডেন্ট বাইডেনের প্রথম ক্ষমা প্রার্থনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
প্রেসিডেন্ট বাইডেনের প্রথম ক্ষমা প্রার্থনা
নিজস্ব প্রতিবেদক: শপথ গ্রহণের পর প্রথমবারের মতো মার্কিন সেনাদের কাছে ক্ষমা চাইলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন ক্যাপিটলে অবস্থানরত সেনাদের অনেকেই গাড়ি পার্কিংয়ের জায়গায় ঘুমিয়ে পড়ার কিছু ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের ক্ষমা চেয়েছেন তিনি। জো বাইডেনের শপথগ্রহণকে কেন্দ্র করে ২৫ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন করা হয়েছিল। চলতি মাসের শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকদের তাণ্ডবের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য সেনাদের আগে থেকেই মোতায়েন রাখা হয়েছিল। তাদেরই অনেকেই ক্লান্ত হয়ে গাড়ি পার্কিংয়ের জায়গায় শুয়ে থেকে জিরিয়ে নেন। গত বৃহস্পতিবার ছড়িয়ে যাওয়া কিছু ছবিতে দেখা যায়, সেনা সদস্যরা গাড়ি পার্কিংয়ের জায়গায় শুয়ে আছেন। এই পরিস্থিতি রাজনীতিবিদদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে এবং কিছু রাজ্যের গভর্নর এই বিতর্কের কারণে সেনা প্রত্যাহার করেছেন। এ ঘটনার জেরে প্রেসিডেন্ট জো বাইডেন ন্যাশনাল গার্ডের প্রধানকে শুক্রবার ফোন করে দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে করণীয় সম্পর্কে জানতে চেয়েছেন। এছাড়া মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন সেনাদের সঙ্গে সাক্ষাৎ করে ব্যক্তিগতভাবে তাদের ধন্যবাদ দিয়েছেন। তিনি বলেছেন, আমাকে এবং আমার পরিবারকে নিরাপদ রাখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি