৬ মে ২০২৬

প্রেমের টানে ব্রাজিলিয়ান তরুণী সিলেটে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
প্রেমের টানে ব্রাজিলিয়ান তরুণী সিলেটে

সিলেট থেকে সংবাদদাতা : ধর্ম, সমাজ, রাষ্ট্র ও সংস্কৃতিসহ সব বাধা অতিক্রম করে সুদূর ব্রাজিল থেকে প্রেমের টানে সিলেটে উড়ে এলেন লুসি ক্যালেন নামে ২৯ বছরের এক ব্রাজিলিয়ান তরুণী।

এরপর ঘর বাঁধেন সিলেটের জকিগঞ্জের বিলপাড় গ্রামের সাহেদ আহমদের (২৯) সঙ্গে। বর্তমানে সাহেদ আনসার সদস্য হিসেবে কর্মরত আছেন। জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের পরিচয়। প্রায় দেড় বছর ধরে কথা বলতে বলতে প্রেম। সেই প্রেমের টানে ব্রাজিলের লুসি ক্যালেন (২৯) ছুটে এসেছেন বাংলাদেশে।

গত ২০ ফেব্রুয়ারি ১৫ দিনের ভিসা নিয়ে ব্রাজিল থেকে লুসি ক্যালেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন। সেখানে ভালোবাসার মানুষকে স্বাগত জানাতে হাজির হন সাহেদ। পরের দিন সিলেটের আদালত পাড়ায় হাজির হন সাহেদ ও লুসি। ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম রীতিতে সাহেদের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন লুসি। এই বিয়ের দেনমোহর ৩ লাখ ২৫ হাজার টাকা। নতুন এই লুসি-সাহেদ দম্পতিকে দেখতে প্রতিদিনই ভিড় করছে বিভিন্ন এলাকার মানুষ।

লুসির সঙ্গে কীভাবে পরিচয় এমন প্রশ্নের জবাবে সাহেদ বলেন, ফেসবুকে পরিচয় হয়েছে লুসির সঙ্গে। কথা বলতে বলতে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রথমে আমি তেমন ইংরেজি জানতাম না। ইন্টারনেটে বাংলা থেকে ট্রান্সলেট করে মেসেজ করতাম। একপর্যায়ে চর্চা করতে করতে ইংরেজি আয়ত্তে চলে আসে। এর পর থেকে ইংরেজিতে লুসির সঙ্গে কথা বলতাম। তাঁর বাবা-মায়ের সঙ্গেও কথা বলেছি।

এ বিষয়ে লুসি ক্যালেন বলেন, বাবা-মায়ের অনুমতি নিয়েই সাহেদকে বিয়ে করতে আমি বাংলাদেশে এসেছি। আমার বাবা মায়েরও আসার কথা ছিল কিন্তু ভিসা জটিলতার কারণে তারা আসতে পারেনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি