৫ মে ২০২৬

পরীমনিকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদরদপ্তরে নেওয়া হয়েছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পরীমনিকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদরদপ্তরে নেওয়া হয়েছে
বাংলাপ্রেস ডেস্ক: আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে তার বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও মাদকসহ আটক করেছে র‌্যাব। তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাবের সদরদপ্তরে নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে সেখানে। বুধবার (৪ আগস্ট) রাত ৮টার দিকে এ চিত্রনায়িকাকে তার বাসা থেকে বের করে একটি সাদা মাইক্রোবাসে করে র‌্যাব সদরদপ্তরের দিকে নিয়ে যাওয়া হয়। এর আগে, বিকেল ৪টায় ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ আলোচিত নায়িকার বাসায় অভিযান শুরু করেন র‌্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। সন্ধ্যার কিছুক্ষণ আগে বাসা তাকে আটক করা হয়। র‌্যাবের গোয়েন্দা দলের একজন শীর্ষ কর্মকর্তা জানান, পরীমনির বাসায় বিপুল পরিমাণ মাদক-ইয়াবা-সোনার বার পাওয়া গেছে, তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে র‌্যাবের সদরদপ্তরে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের ব্রিফ করা হবে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি