৮ মে ২০২৬

পরীক্ষা শেষে পিকনিকে গিয়ে গৌরীপুরের ৭ শিক্ষার্থী নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পরীক্ষা শেষে পিকনিকে গিয়ে গৌরীপুরের ৭ শিক্ষার্থী নিহত

হুমায়ুন কবির, গৌরীপুর থেকে : গৌরীপুরের এসএসসি ও সমমান পরীক্ষা শেষে নেত্রকোনায় পিকনিকে গিয়ে সড়ক দুর্ঘটনায় সাত শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কাকউরগড়া ইউনিয়নের শান্তিপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ট্রাকের সঙ্গে যাত্রীবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন ও পরে ৫ জনসহ মোট সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০-১২ জন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।

জানা গেছে, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সদ্যসমাপ্ত এসএসসি ও সমমানের পরীক্ষা শেষে শালীহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়, শালীহর এ. মোতালেব বেগ দাখিল মাদ্রাসা ও ভোকেশনালের ৪৬ জন পরীক্ষার্থী শনিবার নেত্রকোনার দুর্গাপুরে পিকনিকে যায়। শালীহর এ. মোতালেব বেগ দাখিল মাদ্রাসার সুপার মো. আবদুর রাজ্জাক জানান, পরীক্ষা শেষে শিক্ষার্থীরা সম্মিলিতভাবে পিকনিকে গিয়েছে বলে শুনেছি। তবে এটা আমাদের প্রতিষ্ঠানের অনুমোদিত বা আমাদের অবগত করে যায়নি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি