৪ মে ২০২৬

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিলেন গৌরীপুরের প্রাইমারীর শিক্ষক ও কর্মকর্তারা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিলেন গৌরীপুরের প্রাইমারীর শিক্ষক ও কর্মকর্তারা

হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ ) থেকে: করোনা সংকট মোকাবেলায় আত্মমানবতার সেবায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ লক্ষ ৮৮ হাজার ৫১২ টাকা অনুদান দিয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার প্রাইমারী স্কুলের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (৮ এপ্রিল) সোনালী ব্যাংক গৌরীপুর শাখা থেকে অনলাইনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালকের মাধ্যমে এ টাকা প্রেরণ করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস এ বিষয়ে নিশ্চিত করে জানান, এ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৯২১ জন শিক্ষক, শিক্ষা অফিসের ৮ জন কর্মকর্তা ও ২ জন কর্মচারী এ তহবিল গঠনে সহায়তা করেছেন।

অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে টাকা প্রেরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক মফিজুর রহমান, শাহগঞ্জ সঃ প্রাঃ বিঃ প্রধান শিক্ষক হাবিব উল্লাহ, নয়াগাও সঃ প্রাঃ বিঃ প্রধান শিক্ষক আব্দুল মান্নান, শেখ লেবু স্মৃতি পৌর সঃ প্রাঃ বিঃ সহকারি শিক্ষক রফিকুল ইসলাম রতন, ইব্রাহিম স্মৃতি সঃ প্রাঃ বিঃ সহকারি শিক্ষক আজহারুল ইসলাম।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি