৫ মে ২০২৬

প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যেতে পারেন মমতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যেতে পারেন মমতা

বিদেশ ডেস্ক: ভোটপ্রচারে প্রায় সব সভাতেই বলেছেন ‘এক্সপায়ারড প্রধানমন্ত্রী’। ঘূর্ণিঝড় ফণী পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে চাননি। এমনকি, ‘গণতন্ত্রের থাপ্পড়’ মারার কথা পর্যন্ত বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু লোকসভা ভোটে এ রাজ্যে তৃণমূলের বিপর্যয়ের পর সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠানে যেতে পারেন। মঙ্গলবার নবান্নে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন, ‘‘এটা সাংবিধানিক সৌজন্য। তাই চেষ্টা করছি উপস্থিত থাকার।’’

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় এসেছে বিজেপি তথা এনডিএ সরকার। ফের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসছেন নরেন্দ্র মোদী। ৩০ তারিখ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন মোদী। সেই শপথগ্রহণ অনুষ্ঠানে সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানোই দস্তুর। বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমন্ত্রণ এসেছে। কিন্তু ভোটপ্রচারে মোদীর বিরুদ্ধে প্রায় সব সভায় তীব্র আক্রমণ করা মমতা বন্দ্যোপাধ্যায় শপথগ্রহণ অনুষ্ঠানে যাবেন কিনা, তা নিয়ে জল্পনা ছিল রাজনৈতিক মহলে। সেই জল্পনার অবসান ঘটালেন মমতা নিজেই।

মঙ্গলবার নবান্নেমুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘‘গণতন্ত্রে কিছু আনুষ্ঠানিকতা আছে। আমি মুখ্যমন্ত্রী হিসেবে এবং অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির শপখগ্রহণ অনুষ্ঠানে চেষ্টা করি উপস্থিত থাকার। এটা সাংবিধানিক সৌজন্য। আমি চেষ্টা করছি হাজির থাকার।’’

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি