৫ মে ২০২৬

প্রধানমন্ত্রীর শোক মেহজাবিন চৌধুরীর মৃত্যুতে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
প্রধানমন্ত্রীর শোক মেহজাবিন চৌধুরীর মৃত্যুতে

বাংলাপ্রেস ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতীয় সংসদের সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর স্ত্রী মেহজাবিন রশীদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যাকাণ্ডের পর শত প্রতিকূলতার মাঝেই তাঁদের দুই বোনকে আশ্রয়দানসহ তাঁর সার্বিক সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এদিকে, এই মৃত্যুসংবাদ শোনার সঙ্গে সঙ্গে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমার লালমাটিয়ার বাসভবনে ছুটে যান। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করেন। প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত সদস্যদের সমবেদনা জানান এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

বিপি/মিম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি