৮ মে ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ফিফা প্রেসিডেন্ট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ফিফা প্রেসিডেন্ট

বাংলাপ্রেস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তিনি।

এসময় বাংলাদেশে ফুটবলের প্রসার ঘটাতে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আর এদেশে ফুটবলের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন ফিফা প্রেসিডেন্ট।

এছাড়া ফিফার তরফে প্রধানমন্ত্রীর হাতে শেখ হাসিনা নামাঙ্কিত নীল রংয়ের একটি ১০ নাম্বার জার্সি তুলে দেন ইনফান্তিনো।একই সঙ্গে বাংলাদেশের পক্ষে ফিফা প্রেসিডেন্টকে ইনফান্তিনো নামাঙ্কিত লাল-সবুজের জার্সি উপহার দেন শেখ হাসিনা।

অল্পক্ষণের সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

ইনফান্তিনো চলতি মাসে এশিয়ায় শুভেচ্ছা সফর শুরু করেছেন। সফরের শুরুটা হয় লেবানন থেকে। এরপর উত্তর কোরিয়ায় যান তিনি। সেখানে বিবাদমান দুই কোরিয়ার প্রীতি ম্যাচ উপভোগ করেন। পিয়ংইয়ং সফর শেষে মঙ্গোলিয়ায় যান ফিফা বস। সেখান থেকে বৃহস্পতিবার প্রথম প্রহরে ঢাকায় পা রাখেন তিনি।

এর আগে ফিফা সভাপতি হিসেবে জোয়াও হ্যাভেলাঞ্জ এবং সেপ ব্লাটার বাংলাদেশ সফর করেন। ১৯৮০ সালে ঢাকা সফরে আসেন হ্যাভেলাঞ্জ। এরপর ২০০৬ সালে সফর করে যান ব্লাটার। ২০১২ সালে আবার আসেন তিনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি