৮ মে ২০২৬

প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব আহমদ কায়কাউস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব আহমদ কায়কাউস
বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব হিসেবে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউসকে নিয়োগ দেয়া হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় ড. আহমদ কায়কাউসকে বদলি করে এই আদেশ জারি করে। এদিকে একই দিনে পৃথক এক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর বর্তমান মুখ্য সচিব নজিবুর রহমানকে অবসর দেয়া হয়েছে। ৩০ ডিসেম্বর তার বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরিবিধি অনুযায়ী তাকে অবসর দেয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়। ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ড. আহমদ কায়কাউস ২০১৬ সালের ১৫ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হন। ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি সচিব পদে পদোন্নতি পান। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি তাকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়। এর আগে সরকারের বিভিন্ন দফতরে দায়িত্ব পালন করেছেন আহমেদ কায়কাউস। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি