প্রধানমন্ত্রীর জাপান সফর বাতিল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসের কারণে দেশের বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর বাতিল করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে এই ঘোষণা দেয়া হয়।
এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা ডাকেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সোমবার গণভবনে সভা শেষে আওয়ামী লীগের সব জনসভা ও আলোচনা সভা স্থগিত করা হয়েছে। বলা হয়েছে, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সারাদেশে এই স্থগিতাদেশ বলবৎ থাকবে। করোনাভাইরাসের কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সন্ধ্যায় দেশের বর্তমান পরিস্থিতি ও মুজিব বর্ষ উদযাপন নিয়ে জরুরি বক্তব্য দেন প্রধানমন্ত্রী। ভয়ের কিছু নেই উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে সমস্ত প্রয়োজনীয় নির্দেশনা প্রতিটি জেলা-উপজেলায় পাঠানো হয়েছে। এছাড়া সব জেলায় কোয়ারান্টাইনের জন্য আলাদা শয্যা প্রস্তুত করা হয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি