৭ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢোকা মোটরসাইকেল আরোহী ৫ দিনের রিমান্ডে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ এএম
প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢোকা মোটরসাইকেল আরোহী ৫ দিনের রিমান্ডে

বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রীর তারেক রহমানের গাড়িবহরে মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়েছিলেন মহিবুল্লাহ মুবিন ওরফে মুবিন মাঝি (৩০) নামে এক যুবক। গত শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেট এলাকায় এই ঘটনা ঘটে। সোমবার তাকে সন্ত্রাসবিরোধী মামলায় ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, মুবিন হেলমেট পরিহিত অবস্থায় তার মোটরসাইকেল নিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তাবেষ্টনী ভেদ করে গাড়িবহরের ভেতরে ঢুকে পড়েন। এক পর্যায়ে প্রধানমন্ত্রীর পতাকাশোভিত গাড়ির ঠিক বাঁ পাশের জানালার কাছে চলে আসেন। এ সময় কালো গ্লাসের জানালার কাছে এসে চলন্ত অবস্থায়ই তাকে হাত উঁচিয়ে সালাম দিতে দেখা যায়। তবে তার এই রহস্যজনক আচরণে পুলিশ তাৎক্ষণিকভাবে আটক করে তেজগাঁও থানায় নিয়ে যায়। সেখানে চলে তার জিজ্ঞাসাবাদ।

মুবিন বরিশালের বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের প্রয়াত প্রধান শিক্ষক ইউনুস মাঝির ছেলে। তিনি ঢাকায় রাইড শেয়ারিংয়ের কাজ করতেন বলে জানা গেছে। 
আটকের পর তেজগাঁও থানার ওসি মো. মুনিরুজ্জামান বলেছিলেন, প্রধানমন্ত্রীর গাড়িবহর থেকে আটক মুবিনের দেহতল্লাশি করে তেমন কিছু পাওয়া যায়নি। তবে তার আচরণ ছিল রহস্যজনক। বাবুগঞ্জ এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি