৫ মে ২০২৬

প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বার্তায় মাস্ক পরার তাগিদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বার্তায় মাস্ক পরার তাগিদ
বাংলাপ্রেস ডেস্ক:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে মাস্ক পরার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার (১২ মে) দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে দেয়া এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর। করোনা মহামারির এ দুঃসময়ে ঈদুল ফিতর আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। আসুন সংযম ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। দেশে ও দেশের বাহিরে যারা অবস্থান করছেন সকলকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা।’ দেশবাসীকে করোনার স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার একটা অনুরোধ। করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার করুন। এমনি যারা টিকা নিয়েছেন তারাও মাস্ক ব্যবহার করবেন এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলুন।’  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি