৭ মে ২০২৬

প্রধানমন্ত্রীর ৬ উপদেষ্টা কে কোন দায়িত্ব পেলেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
প্রধানমন্ত্রীর ৬ উপদেষ্টা কে কোন দায়িত্ব পেলেন
বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। আজ রোববার (২১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী-ড. মসিউর রহমানকে অর্থনৈতিক বিষয়ক, ড. তৌফিক-ই-এলাহী চৌধুরীকে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিককে নিরাপত্তা বিষয়ক, ড. গওহর রিজভীকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক, সালমান এফ রহমানকে বেসরকারি শিল্প ও বিনিয়োগ এবং ড. কামাল আব্দুল নাসের চৌধুরীকে (কামাল চৌধুরী) শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টারা পূর্ণ মন্ত্রীর মর্যাদা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন। এর আগে গেল ১১ জানুয়ারি মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে তাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ দেয়া হয়। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন সজীব ওয়াজেদ জয়। তবে এই নিয়োগ অবৈতনিক। তিনি প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শ অনুযায়ী কাজ করবেন। রোববার (২১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগেও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা ছিলেন জয়। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি