৮ মে ২০২৬

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ৬ শিক্ষার্থী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ৬ শিক্ষার্থী

জবি থেকে সংবাদদাতা : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রদত্ত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮' পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৬ শিক্ষার্থী।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। জবির ৬ অনুষদে সর্বোচ্চ ফলাফলধারীরা পাচ্ছেন এ পদক।রোববার (১২জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিষয়টি নিশ্চিত করেছেন ।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান, বিজ্ঞান অনুষদের গণিত বিভাগের শিক্ষার্থী সেলিম হোসেন, কলা অনুষদের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. ওমর ফারুক, ব্যবসা অনুষদের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী শারমিন সুলতানা, সামাজিক বিজ্ঞান অনুষদের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী উম্মে হাবিবা ও আইন অনুষদের আইন বিভাগের শিক্ষার্থী আলমগীর হোসেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান বলেন, অনুষদভিত্তিক ফলাফলের জন্য ৬ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন। শিক্ষার্থীদের সাফল্যে আমরা গর্বিত ও আনন্দিত। আমরা তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

উল্লেখ্য, উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধাবিকাশে উৎসাহিত করতেই ইউজিসি ২০০৬ সাল থেকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রদান করে আসছে।এ বছর ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ এর জন্য সারাদেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীর নাম রয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি